নিউজ টাঙ্গাইল ডেস্কঃ আগামি ৩১ মার্চ টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ৬ মার্চ মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে ঋণ খেলাপের দায়ে ভাইস চেয়ারম্যান পদে ডিএম শরীফুল ইসলাম শফির মনোনয়নপত্র বাতিল করা হলে বাকী সবারই মনোনয়নপত্র বৈধ করা হয়। ওই দিনই মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন ডিএম শরীফুল ইসলাম শফি, কাগজপত্র যাচাই বাছাই শেষে ১১ মার্চ জেলা রিটার্নিং কর্মকর্তা -টাঙ্গাইল জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
এ ব্যাপারে ডিএম শরীফুল ইসলাম শফি বলেন, মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করলে আজ তিনি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
