ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:বর্ষীয়ান রাজনীতিবিদ, অখণ্ড মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাবিবুল্লাহ ফকিরের মৃত্যুতে ধনবাড়ীসহ বৃহত্তর মধুপুর অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
