মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামের এক শিশু কাঠমিস্ত্রী নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কা নপুর ইউনিয়নের আদাজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী বগুড়া জেলার ধুনট উপজেলার বড়বিলা পূর্বপাড়া এলাকার সাহাবাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়ার কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইল উপজেলার বিলপাড়া বাজারে দোকান ভাড়া নিয়ে ফার্ণিচারের ব্যবসা করে আসছে। পরে ওই ফার্ণিচারের দোকানে বগুড়া থেকে ওই শিশু শ্রমিক মেহেদীকে নিয়ে এসে তাদের দোকানে কাজ দেয়। মেহেদীসহ বেশ কয়েকজন শিশু শ্রমিক দিয়ে দোকানসহ অন্যের বাড়ি বাড়ি গিয়ে কাজ করাতেন কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার। পরে সোমবার (২৬ আগস্ট) সকালে আদাজান গ্রামে ভাই ভাই অটো-রাইস মিলে ওই শিশু শ্রমিক মেহেদী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, বিষয়টি জানাজানির আগেই কাঠমিস্ত্রী সাইফুল আইনিপ্রক্রিয়ার কোনও তোয়াক্কা না করেই ওই শিশুটির লাশ হাসপাতাল থেকে দ্রুত বের করে নিয়ে তাদের গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশিদ খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুটি রাইস মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই শিশুর লাশ নিয়ে কাঠমিস্ত্রী সাইফুল এলাকা ত্যাগ করে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সুবোধ কুমার দাস বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে তারা লাশটি নিয়ে দ্রুত বের হয়ে যায়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বিষয়টি আমার জানা নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular