সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবরব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের গেট নিয়ে সংঘর্ষ, আসামি ৯০০

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের গেট নিয়ে সংঘর্ষ, আসামি ৯০০

  • অনলাইন থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়েবাড়ির গেটের ডিজাইনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে নবীনগর থানা পুলিশ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, উপজেলার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ শতাধিক লোকজনকে আসামি করে নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক মো. ইমরান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

এ মামলায় ১২৭ জনের নাম উল্লেখ্য করা হয়েছে, বাকি সব অজ্ঞাত। এরমধ্যে সংঘর্ষের ঘটনার পর ৭ জনকে আটক করা হয়। তাদেরকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, দুইগ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছেড়েছে। অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular