শনিবার, জুন ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর পৌর নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

ভূঞাপুর পৌর নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন জামা দেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূঞাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন ও কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দেয়।
তারমধ্য মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) মাসুদুল হক মাসুদ, বিএনপি মনোনীত (ধানের শীষ) জাহাঙ্গীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আমিরুল ইসলাম তালুকদার ও আব্দুস সাত্তার। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭২৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৮৮৪জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular