শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল শিশু

ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল শিশু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা নামে এক ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী জহুরুল ইসলাম রানা জানান, শিশু ফাতেমা ও তার অপর এক শিশু মিলে বাড়ির পাশের ব্রীজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। পরিবার নজর এড়িয়ে পানিতে ডুবে যায়।

স্বজনরা পুকুর পাড়ে এসে দেখেন তার সাথে শিশুটি কান্না করছে এবং ফাতেমার শিশু পানিতে ভেসে ওঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। তবে, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular