ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা গ্রামীণ নারীদের কাছে দিন দিন জনপ্রয়িতা বাড়ছে। আইন সহায়তাকর্মীদের নিরলস প্রচেষ্টায় করোনাকালেও নারীদের আইন বিষয়ক জ্ঞানদক্ষতা বৃদ্ধি আর নারীদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার লক্ষে মানধিকার ক্লাশ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মানবাধিতার ও আইন সহায়তায় নারীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা উঠান বৈঠকের আয়োজন করা হয়। গোবিন্দাসী এলাকার মাজেদা বেগম ও মোছা, রহিমা বানু বলেন-‘আইন বিষয়ে স্যারেরা আমাদের ক্লাশ করান। এতে করে আমারা বিভিন্ন আইন বিষয়ে জানতে পারি। এরআগে আমরা আইন কি জানতাম না। আইন বিষয়ক ক্লাশের মাধ্যমে আমরা এখন অনেকটাই সচেতন।
এ বিষয়ে ভূঞাপুর ব্র্যাক অফিসের হিউম্যান রাইটস্ এন্ড লিগ্যাল সাভি প্রোগামের সিনিয়র অফিসার মো. গোলাম আজম বলেন-ব্র্যাক সারাদেশের ন্যায় ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ নারীদের বিভিন্ন আইন সর্ম্পকে সচেতনতার সহায়তা করে আসছে। এছাড়া বৈশ্বয়িক মহামারি কোভিড-১৯ থেকে কিভাবে সাবধান থাকা যায় সে বিষয়ে সচেতন করা হচ্ছে।
এ সময় উপস্থিত সদস্যদেরকে সামাজিক দুরত্ব, মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তিদের হট-লাইন নাম্বার ব্যবহার করে ডাক্তারের চিকিৎসা নেয়া বিষয়ে ক্লাশ কর্মসূচি পরিচালিত করা হচ্ছে। ব্র্যাক অফিস বিনা টাকায় আইনি সহায়তা ও বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করে আসছে।
হিউম্যান রাইট্স এন্ড লিগ্যাল এইড প্রোগামার ও টাঙ্গাইল জেলা ব্যবস্থাপক কল্পনা রানী ভৌমিক বলেন, টাকার অভাবে যেসকল নারীরা আইনের কাছে যেতে পারেনা তারা ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচি মাধ্যমে পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়া হয়।
