মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভূঞাপুর বাসষ্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দোকানে, গাড়ীতে, ভ্যান-রিক্সা, শ্রমিক ও পথচারীদের মাঝে ৫ শতাধিক জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, থানা ছাত্রদলের সভাপতি রাজিব হোসাইন কফিল, সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
