বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসনীর স্মৃতি বিজরিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসির বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাভাবিপ্রবি ছাড়াও অনিয়মতান্ত্রিকভাবে মওলানা হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আরও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছকাটাসহ নানা অনিয়ম তুলে ধরেন।

মানবন্ধনে অংশ নেওয়া ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮টি সংগঠন রয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি ড. মো. আলাউদ্দিন অনিয়মতান্ত্রিকভাবে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত অন্যান্য ৭টি প্রতিষ্ঠানের ৫১টি গাছ কেটে বিক্রি করেন। যার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে এসব গাছ কাটা বন্ধের দাবি জানান। যেসব গাছ কাটা হয়েছে সেগুলো বিক্রির টাকা সরকারের কোষাগারে দেওয়ার দাবি করেন তারা। এরপর নতুন করে আর কোন গাছ কেটে ভিসি যেন স্থানীয় পরিবেশ নষ্ট না করে এব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গাছ কাটা বন্ধ না করলে জোড়ালো আন্দোলনের হুমকি দেন কর্মরত শিক্ষক শিক্ষাকাসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হামীদ খান ভাষানীর নাতি হাসমত খান ভাষানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি বুলবুল খান মাহবুব, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সিপিবির সভাপতি আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী আব্দুল গণি আল-রুহি, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular