শুক্রবার, মে ৮, ২০২৬
Homeজাতীয়মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এ দুর্ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর দুপুর ১টা ৩৫ মিনিট) এ ঘটনা ঘটে।

নিহত তিন শান্তিরক্ষী হলেন—সৈনিক মো. জসিম উদ্দিন (৩১), মো. জাহাঙ্গীর আলম (২৬) ও সৈনিক শরিফ হোসেন (২৬)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular