বাংলাদেশ তরীকত ফ্রন্ট এর সন্মানিত চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল এক বিবৃতিতে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ (ফুলচড়ি এবং সাঘাটা উপজেলা) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা রাব্বী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগতে থাকা আনোয়ারা রাব্বি’কে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে ঢাকার সিএমএইচে নেয়া হয়।আজ ২৬ মে সকাল ১০ঃ২০ মিনিটে সেখানে তিনি ইন্তেকাল করেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
