শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বন্যার পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

মির্জাপুরে বন্যার পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এলাকার কয়েকজন যুবক মিলে বিকেলে ঐ স্থানে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে হঠাৎ করে পানিতে ডুবে নিখোঁজ হয় আল-আমিন। অনেক খোঁজাখোজি করলেও তার সন্ধান এখনো মিলেনি।

তবে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলেও কোনো লাভ হয়নি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তার বিভিন্ন জায়গায় পানি থাকায় এখনো পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস ইউনিট।

নিখোঁজ কলেজ ছাত্র ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের আ. রকমান আলীর ছেলে আল-আমিন (২২)। সে মির্জাপুর সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ডুবুরি দলের সদস্যদের আপাতত আনা সম্ভব হচ্ছে না। আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular