রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শহিদের মৃত্যু; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শহিদের মৃত্যু; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চেয়ারম্যান এবং মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।

রোববার (৩ মে) দুপুরে পৌর সদরের ৩৮ নম্বর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব ও মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুর এবং মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular