মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মেসার্স ফিরোজ ব্রিকস ম্যানুফ্যাকচারাস ও আদর আপন ব্রিকস নামের ২টি ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মমিননগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

জানা যায়, উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মমিননগর এলাকায় মেসার্স ফিরোজ ব্রিকস ম্যানুফ্যাকচারাস ও আদর আপন ব্রিকস ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট ঐ ২ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কোন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি মোবাইল কোর্টকে। আর তাই ভ্রাম্যমাণ আদালত ৪লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন বলেন, ২ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধের ২লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর