রবিবার, মে ১০, ২০২৬
Homeআন্তর্জাতিকমেজর সিনহা হত্যা মামলায়  ৪ পুলিশসহ ৭ আসামির ৭ দিন রিমান্ড মঞ্জুর

মেজর সিনহা হত্যা মামলায়  ৪ পুলিশসহ ৭ আসামির ৭ দিন রিমান্ড মঞ্জুর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার চার পুলিশসহ সাত আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে  কক্সবাজারের টেকনাফ থেকে সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সদস্যরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয় গ্রেফতার তিন জন মেজর সিনহা নিহত হওয়ার পর পুলিশ যে মামলা করেছে সেই মামলার সাক্ষী।

গ্রেফতার সাক্ষীরা গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, এ হত্যার ঘটনা তারা কেউ নিজের চোখে দেখেননি। ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে তাদের ডেকে নেয়া হয়। পরে সকালে টেকনাফ থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছিল বলে দাবি করেন তারা। পরে জানতে পারেন তাদের সাক্ষী করা হয়েছে।

পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার সকালেই গ্রেফতার করে তদন্তকারী সংস্থা র‍্যাব। পরে তাদের কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular