শুক্রবার, মে ৮, ২০২৬
Homeদেশের খবরশ্রেষ্ঠ জেলা প্রশাসক হলেন শহীদুল ইসলাম

শ্রেষ্ঠ জেলা প্রশাসক হলেন শহীদুল ইসলাম

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার ডিসি মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়।

শহীদুল ইসলাম ২০১৯ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হয়েছেন।

গত রবিবার এ তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মো. শহীদুল ইসলাম টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা জেলার ডিসি।

এছাড়া প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ী বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

আর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নওগা সদরের কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা খাতুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular