Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

সখীপুরে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে বাবা মার সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে মিনহাজ উদ্দিন নিরব (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেড়বাড়ী হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় নিরব। পরিবারের লোকজন টেরপেয়ে রশিকেটে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular