রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত

সখীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ইভটিজিং,বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ মূলক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাকড়াজান ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে মতিবিনিময়সভায় সখীপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার  মোঃ আবদুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে সখীপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আমির হোসেন, ইন্সপেক্টর তদন্ত  এএইচএম লুৎফুল কবিরসহ কাকড়াজান ইউনিয়নের সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ সকল অপরাধ রোধ কল্পে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করার পাশাপাশি এলাকায় অপরিচিত সন্দেহজনক লোকজনদের আনাগোনা দেখলে পুলিশ কে সংবাদ দেওয়ার জন্য অনুরোধ জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular