নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মির্জাপুর বাইপাস এলাকায় কুয়াশা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের শ্রীবাস রাজবংশীর স্ত্রী মমতাজ রাজবংশী (৬০)। এ ঘটনায় আহতাবস্থায় একই গ্রামের মৃ’ত হরিদাস রাজবংশীর ছেলে কমল রাজবংশীকে (৫৩) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মির্জাপুর কাঁচা বাজার যাওয়ার পথে ওই দুজন রাস্তার মাঝখানে ডিভাইডার লেনের কাছে দাঁড়িয়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করে। এসময় টাঙ্গাইলমুখী একটি ইটবোঝা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই চাকায় পৃষ্ট হয়ে নারী নিহত হয়। সাথে থাকা আরো এক ব্যক্তি আহত হয়। পরে তাকে আহতাবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাকটি আটক হরা হয় এবং ঘাতক চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
