Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্বোধন

সখীপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সখীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ব্যাংক উদ্বোধন করা হয়।

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি (অর্থ) ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আমির উদ্দিন পিপিএম প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ঢাকা নর্থ জোনের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আলম, শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিন মৃধা, প্রকৌশলী হাবিবুল্লাহ, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন, সাংবাদিক শাকিল আনোয়ার, উপজেলা ড্রাগএন্ড কেমিস্ট শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন।

RELATED ARTICLES

Most Popular