নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম খান, আলহাজ্ব জাহাঙ্গীর তারেক প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।