এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে বিকেলে চারটা পর্যন্ত ভোট গ্রহন শেষে সভাপতি পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন মো. ইউসুফ আলী। এর নিকটতম প্রতিদ্বন্ধী জাহাঙ্গীর আলম ভোট পান ৭৭। সাধারণ সম্পাদক পদে আবদুল লতিফ মিন্টু ১১১ ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধী রাসেল মিয়া ভোট পান ৩২।
এছাড়া সহ-সভাপতি পদে মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সহিদুর রহমান, কোষাদক্ষ পদে হুমায়ন কবির লিটন, সাংগঠনিক সম্পাদক পদে মো. তোফাজ্জল হোসেন, ক্রীড়া সাংস্কৃতিক ও ভ্রমণ সম্পাদক পদে মো. শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক পদে আবু হানিফ মিয়া এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে আবদুজ্জাব্বার চেয়ারম্যান, দেলোয়ার কমিশনার এবং মোতালেব মিয়া দায়িত্ব পালন করেন।
