মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

সখীপুরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিনা অনুমতিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় শামীম আল মামুন নামের এক ব্যাক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন সূর্যতরুন শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ব্যক্তি বিনা অনুমতিতে প্রবেশ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। শামীম উপজেলার কুতুবপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা নিউজ টাঙ্গাইলকে বলেন- শামীম আল মামুন নামের এক ব্যক্তিকে পাবলিক পরীক্ষা সমূহ আপরাধ আইন ১৯৮০ এর তিনটি  ধারায় ১ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular