Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

সখীপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের নিলুফা আক্তার (২৪) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউচি চালা এলাকার এক ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিহত গৃহবধূ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকার আব্দুল হামিদ মিয়ার বাড়িতে মেহেদী হাসান নামের এক যুবকের সঙ্গে স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকতো ওই গৃহবধূ। কয়েকদিন ধরে ওই বাড়িতে কোন লোকের সাড়াশব্দ ছিলনা। বৃহস্পতিবার বিকেলে ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে বসত ঘরের মেঝেতে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, প্রথমে লাশের পরিচয় না পাওয়ায় এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অর্ধগলিত হওয়ায় লাশের গায়ে কোনো ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য উদঘাটন হবে।
এলাকাবাসীর বরাত দিয়ে নিলুফা আক্তার ও তার স্বামী মেহেদী ভাড়া বাসায় থেকে সখীপুরের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর যোগালীর কাজ করতেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান জানিয়েছেন।
RELATED ARTICLES

Most Popular