নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত
RELATED ARTICLES
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। নিহত আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন। তাঁদের সহকর্মীরা জানান, আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দু’জনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়।
রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, একটি কাভার্ডভ্যান গোড়াই এলাকায় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানটিই দুর্ঘটনা ঘটিয়েছে।
Editor: M. Saiful Islam Shaflo
Mobile: 01718683059
m.shaflo99@gmail.com
Publishers: Sazal Ahmed
Mobile: 01737729423
md.sazalc@yahoo.com
Sub Editor : Mohammad Masum
Mobile : 01713537347
info@masum.com.bd
যোগাযোগঃ নিউজ টাঙ্গাইল কার্যালয়, মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর , টাঙ্গাইল।
রিপোটিং: ০১৭১৮-৬৮৩০৫৯
m.shaflo99@gmail.com
বিজ্ঞাপনঃ মোবাইলঃ ০১৭৩৭-৭২৯৪২৩
md.sazalc@yahoo.com
Monir Uddin Complex, Upazila Road, Sakhipur, Tangail - 1950
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
