নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও এর অঙ্গ সংগঠণ শোভাযাত্রা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌরমেয়র বীর মুৃক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা শরিফসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।