শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeদেশের খবরস্বামীর ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে টাঙ্গাইলের মেয়ে স্বর্ণালী সাহা'র আত্মহত্যা

স্বামীর ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে টাঙ্গাইলের মেয়ে স্বর্ণালী সাহা’র আত্মহত্যা

অভয়নগর (যশোর): চিকিৎসক স্বামীর ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণালী সাহা (২২) নামে এক চিকিৎসকের স্ত্রী। সোমবার বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে বসবাসরত এক ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ স্বর্ণালী সাহার লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. দীপাঞ্জন সাহার স্ত্রী স্বর্ণালী সাহা স্বামীর ওপর অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্বর্ণালী সাহা টাঙ্গাইল জেলার সখীপুর গ্রামের নেপাল সরকারের মেয়ে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular