বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
Homeবিনোদনঅনলাইনে টাঙ্গাইলের গর্ব বেলাল খানের ঝড়

অনলাইনে টাঙ্গাইলের গর্ব বেলাল খানের ঝড়

বেলাল খান এর আগে কণ্ঠ দিয়েছিলেন ‘টুপটাপ বৃষ্টি’ ও ‘প্রেম দাও প্রিয়’ শিরোনামের গানে। দুটি গানই শ্রোতাদের ভাললাগা সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় তারেক আনন্দের কথায় এবার বেলাল খান শ্রোতাদের উপহার দিলেন ‘ঝড়’ শিরোনামের গান।

মার্সেলের সুর ও সংগীতায়োজনের এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে সংগীতার ইউটিউব চ্যানেলে। রোববার, ১০ মার্চ রাতে প্রকাশ হওয়া এই গানে বেলাল খানের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে সেতু হায়দারকে।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘তারেক আনন্দের সঙ্গে আমার গানের রসায়ন চমৎকার। এর আগে তার কাব্যময় কথার দুই গানে কণ্ঠ দিয়েছিলাম। দুটি গানের মাধ্যমেই শ্রোতাদের ভালবাসা পেয়েছি।

ধারাবাহিকতায় ‘ঝড়’ গানটি করা হলো। নতুন এ গানের কথাগুলো সুন্দর। মার্সেল চমৎকার সুর, সংগীত করেছেন। গানের ভিডিওটি দারুণ হয়েছে। সবে তো প্রকাশ হলো। আশা করছি ভালো সাড়া পাবো।’

‘ঝড়’ নিয়ে তারেক আনন্দ বলেন, ‘মিউজিক ভিডিও ছাড়া গান শ্রোতাদের কানে পৌঁছানো যেহেতু যাচ্ছেই না, তাই মিউজিক ভিডিও আকারেই গানটি প্রকাশ করা হলো। সংগীতার সেলিম খান ভাইকে ধন্যবাদ। ভিডিওটির পরিচালক সৈকত রেজাকেও ধন্যবাদ অল্প সময়ে ভালো একটি ভিডিও তৈরি করার জন্য।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular