আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই …লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন “আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই। আমি কালিহাতীতে নির্বাচনে এসেছি বিপদগামী নৌকার মাঝি থেকে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে রক্ষা করার জন্য।

কালিহাতীর মানুষ আমাকে ব্যপকভাবে সারা দিয়েছেন। কালিহাতীর মানুষের ভালবাসায় আমি সিক্ত। কালিহাতীর মানুষের প্রতিটা বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আমি যদি এমপি থাকতাম তাহলে পুলিশ পাখির মত গুলিকরে চারজন মানুষকে হত্যা করতে পারতো না। বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী আমাকে সবসময় সহযোগিতা করেছেন।

শুক্রবার বিকালে কালিহাতীর ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে লতিফ সিদ্দিকী মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় হাসমত আলী চেয়ারম্যান তার কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের নিয়ে লতিফ সিদ্দিকীকে নির্বাচনে সমর্থন জানান।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম ডনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর