ফরমান শেখ: জনপ্রিয় ও দেশবরেণ্য সংগীতশিল্লী প্রয়াত এন্ড্রু কিশোরের শিষ্য রবি কিশোরের কণ্ঠে ২০ টার অধিক একক ও মৌলিক গান রিলিজের অপেক্ষায় রয়েছ। ইতিমধ্যে শিল্পী রবি কিশোর ৫ টা গান সম্পন্ন করেছেন। বাকি ১৫টি গানের রেকডিং ও শুটিং চলছে।
আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুরে বিডি২৪লাইভকে এক সাক্ষাতকারে প্রতিবেদককে এ বিষয়টি জানিয়েছন তিনি।
শিল্পী রবি কিশোর বলেন- গেল কয়েকমাস আগে ‘প্রাণের দাদা’ গানের মাধ্যমে গুরু এন্ড্রু কিশোরের স্মরণে যাত্রা শুরু করা হয়। প্রথম ওই গানটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। পরে বিভিন্ন দেশের ইউটিউব চ্যানেল ও মিডিয়া কোম্পানীগুলো থেকে গানের অর্ডার পেয়ে আসছি।

তিনি আরও বলেন- ওই গান প্রকাশের পর ২০ টা গান হাতে পেয়েছিলাম। এরমধ্যে ৫ টা গানের রেকডিং শেষ সম্পন্ন করতে পেরেছি। বাকিগুলোর কাজ চলছে।
এ বিষয়ে নকশা মাল্টিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের এমডি ও অধ্যক্ষ মো. খোরশেদ আলম বলেন- আমাদের মিডিয়ায় রবি কিশোরের গান অল্প কিছু দিনের মধ্যে রিলিজ হবে। এ গানগুলোর গীতিকার ও লেখক আমি নিজেই। রবি কিশোরের কণ্ঠে গান পরিবেশন করা হয়েছে।
