বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাইসির পদত্যাগ চান বিএনপি, টাঙ্গাইলে মানববন্ধনে পুলিশের বাধা

ইসির পদত্যাগ চান বিএনপি, টাঙ্গাইলে মানববন্ধনে পুলিশের বাধা

নিউজ টাঙ্গাইল: নির্বাচন কমিশন (ইসি’র) পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা বিএনপি। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বিক্ষোভ করার চেস্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে সেখানেই সংক্ষপ্তি আলোচনা সভা করেন তারা।
এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু প্রমুখ।
পরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হয়। মজলুম জননেতার মাজার জিয়ারত শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু’র পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular