বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ভূঞাপুরের মান্নানের

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ভূঞাপুরের মান্নানের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাইক্রোবাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের তারাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান জামালপুরের সরিষাবাড়ির পিংনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মান্নান ঈদের ছুটি শেষে তার মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য পিংনা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নানের মেয়ে ফরিদা ও মেয়ের জামাই সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular