বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরউপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সোহেলের মোটর শোভাযাত্রা

উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সোহেলের মোটর শোভাযাত্রা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের থানা পাড়াস্থ নিজ বাসভবন থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন সাইফুজ্জামান সোহেল।

এর আগে তার বাসভনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান আমিন, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রনি আহম্মেদ, সদস্য মিলন মাহমুদ, হোসাইন সাদাব অন্তু এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular