শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বিএনপি’র ৬ নেতা গ্রেফতার

কালিহাতীতে বিএনপি’র ৬ নেতা গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে বিএনপি’র ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাংচালের লক্ষ্যে কিছু দুস্কৃতিকারী নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে এলেঙ্গা পুরাতন পৌর ভূমি অফিসের ভিতর থেকে বিএনপি’র ৬ নেতাকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দশকিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হক আকন্দ(৭০),সাধারন সম্পাদক নুরুল ইসলাম(৫৫), সল্লা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আজহারুল ইসলাম(৭০), উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজিম(৩৩), দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম(৫৫), বল্লা ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদল নেতা আরিফ(২৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular