কালিহাতীতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহিদদের স্মরণে দেশব্যাপী একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর প্রেক্ষিতে টাঙ্গাইলের কালিহাতীতে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ পালিত হয়েছে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টায় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ উপজেলায় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন, ১৩৩, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনসুর আলী আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এম শহিদুল ইসলাম, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমূখ। অপরদিকে সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর