বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে মানবাধিকার কমিশনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিহাতীতে মানবাধিকার কমিশনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী ,কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় র‌্যালী ,কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, নাগরিক উদ্যোগ কালিহাতীর এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক,মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular