শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলাকারী চারজন গ্রেপ্তার

কালিহাতীতে লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলাকারী চারজন গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলাকারী চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে জয়নাল আবেদীন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular