শুভ্র মজুমদার কালিহাতী প্রতিনিধি:মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতের বাবার পরলোকগমনে টাঙ্গাইলের কালিহাতীতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর কালিহাতী উপজেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে টাঙ্গাইল জেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুজন রাজার সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কালিহাতী উপজেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য দেবাশীষ কর্মকার ও ঝন্টু গোস্বামী প্রমুখ।
উল্লেখ্য, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট নাট্যকার জি এম সৈকত এর বাবা গত ৮ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশন পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।
