নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শুক্রবার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী নেতা, সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুরুল হক স্বপন, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা।
আলোচনা অনুষ্ঠান শেষে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
