মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

সোমবার (৩০ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামী ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বার্তাটি পাঠিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular