বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আওয়ামী লীগের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঘাটাইলে আওয়ামী লীগের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ নেতা মফিল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.বালা মিয়া,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম খান হেস্টিংস, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন,দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন, ,মো.স্বপন মিয়া,সাবেক সাধারন সম্পাদক মহিয়ার উদ্দিন মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব,ইউপি সদর্স শফিকুল ইসলাম খান,রনক খান,আসাদুজ্জামান সাহেথ,আবুল হোসেন খান,শহিদুল ইসলাম তালুকদার,আরিফ হোসেন খান,দিঘলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.লিটন মিয়া,মো.রাসেল খান(কালিয়াগ্রাম),দিঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি প্রমুখ।

সভা পরিচালনা করেন মো. টিটু খান।বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular