জেনে নিন কি কারণে মাশরাফির জিম্বাবুয়ে সিরিজ অনিশ্চিত

ইনজুরি যেনো পিছু ছাড়ছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। একের পর এক শুধু ইনজুরির খবর। হাতে চোটের কারনে দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান আর এশিয়া কাপে হাতে চোট পেয়ে দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

পাঁজরের হাড়ে চির ধরাতে শংকা দেখা দিয়েছে মুশফিকুর রহিমকে নিয়েও। এরই মধ্যে আবার ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ ওয়ানড দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভেঙে গেছে তার ডান হাতের কনিষ্ঠা। এছাড়া উরুর পেশি ছিঁড়ে যাওয়া এবং টিউমারের শঙ্কাতেও রয়েছেন টাইগার এই দলপতি।

সদ্যই এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েকদিন পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। আসন্ন জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলতি মাসের ১৫ তারিখ। তবে এর আগে স্বস্তিতে নেই টাইগার শিবির। একেক পর এক দলে যুক্ত হচ্ছে চোট। চোটে সবথেকে বেশি ভুগতে হচ্ছে দলের সিনিয়র খেলোয়াড়দের। যার সবশেষ যুক্ত হলো মাশরাফির নাম।

এশিয়া কাপে শোয়েব মালিকের ক্যাচ নিতে যাওয়ার ফলে ইনজুরিতে পড়েছেন মাশরাফি। সেই ইনজুরি নিয়েই ম্যাচ শেষ করেন তিনি। দেশে এসে তার হাতের এক্স-রে করানো হয়। তারপরই জানা যায় ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি ভেঙ্গে গেছে। যেটা ঠিক হতে মাশরাফির পনেরো দিনের মত সময় লাগবে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হাত ও পায়ের যেকোনো মচকে যাওয়া ইনজুরি ঠিক হতে কমপক্ষে তিন সপ্তাহ লাগে। মাশরাফির হাতে যে ব্যান্ডেজটা আছে, তা দু’সপ্তাহ পর খোলা হবে। তখন সত্যিকার অবস্থা বোঝা যাবে। তবে সাধারণত এসব ইনজুরি ভালো হতে ২১ দিনের মতো সময় লাগে।’

আর উরুর ইনজুরি সম্পর্কে ডাক্তার দেবাশীষের ব্যাখ্যা, ‌‘সেটা গুরুতর কিছু নয়। বিশ্রাম পেলে দুই সপ্তাহের মধ্যে এটা আপনা আপনি ভালো হয়ে যায়। মাশরাফি যেহেতু এখন পুরোপুরি বিশ্রামে আছেন, তাই উরুর ইনজুরি মুক্ত হতে কোনো সমস্যা হবার কথা নয়।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর