রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ দ্বিধা-বিভক্ত আওয়ামীলীগকে অবশেষে এক মঞ্চে দেখা গেল। বুধবার আওয়ামীলীগের সাত মনোনয়ন প্রত্যাশী জামাত শিবির ও বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে এক মঞ্চে বক্তৃতা করলেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খানের (ভিপি শহীদ) উদ্যোগে বিশাল এক জন সভার আয়োজন করেন।
সভায় আওয়ামীলীগের সাত মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ডা.কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, সোনালী ব্যাংক লিঃ পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. নূরুল আলম তালুকদার, সুপ্রিমকোর্টের ডেপুটি আ্যাটুর্নি জেনারেল ড. শহীদুল ইসলাম, সাবেক এমপি মতিউর রহমানের পুত্র তানভীর রহমান. তেঁজ গা সরকারী কলেজের অধ্যাপক ড. অধীর চন্দ্র সরকার এক মঞ্চে বক্তৃতা করেন ।
বর্তমান এমপি আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় কারাবন্দী রয়েছেন। দীর্ঘ দিন ধরে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু ও বর্তমান এমপি রানার সমর্থকদের মধ্যে চরম কোন্দল দেখা দেয়। সর্বশেষ শহীদুল ইসলাম লেবু ও ঘাটইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খানের মধ্যেও মত বিরোধ দেখা দেয়।
গত ২৪ সেপ্টেম্বর মেয়র শহীদ ও আওয়ামীলীগের আরো সাত মনোনয়ন প্রত্যাশীদেরকে বাদ দিয়ে তৃণমুল আওয়ামীলীগের ব্যানারে একটি সমাবেশ করেন শহীদুল ইসলাম লেবু । এতে করে মেয়র, দলীয় নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশিরা হতাশা প্রকাশ করেন। প্রধান মন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তাকে সাথে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবো এমন প্রতিশ্রুতি মেয়র শহীদের আহবানে গতকাল বুধবার ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে মনোনয়ন প্রত্যাশিরা এক মঞ্চে উপস্থিত হয়ে এক বিশাল জন সভায় বক্তৃতা করেন।
বক্ততারা বলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের ১৫ বছর যাবৎ পূর্নাঙ্গ কোন কমিটি নেই। মোঃ শহিদুল ইসলাম লেবু উপজেলা আওয়ামীগের আহবায়ক পদটি ধরে রেখে তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। মেয়র শহীদুজ্জামান খানের (ভিপি শহীদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোঃ হাসান আলী মিয়া ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান, মাসুদুর রহমান আজাদসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
