Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে অবৈধ ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলে অবৈধ ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার লক্ষে ড্রেজার মেশিন ধ্বংস করেছেন এসিল্যান্ড।

মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলার ডুবাইল ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সুবর্ণতলি এলাকা থেকে ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডুবাইল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইমা আক্তার ও উপজেলা ভূমি অফিসের নাজির সার্ভেয়ার সহ অনেকেই।

এ ব্যাপারে উপজেলা ভুমি কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার লক্ষে ” বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বালু তোলা বন্ধ করে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এ অভিযান।

RELATED ARTICLES

Most Popular