শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুবৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গুলি লক্ষ্যবষ্ট হয়ে অল্পের জন্য প্রানে বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করেছে।
পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির বল্লা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে বল্লা বাজারের দক্ষিণ পাশে আসলে পিছন থেকে দু’টি মোটর সাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। গুলি লক্ষ্যবষ্ট হয়ে অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় স্থানীয়রা ৮ জনকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা দুটি মোটরসাইকেলযোগে কয়েকজনকে যেতে দেখতে পায় ।
