মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলে উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য ও উদ্যোক্তারা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, টাঙ্গাইল উদ্যোক্তা পরিবার শুধু উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং নির্মল বাতাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা করা প্রয়োজন।

টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উদ্যোক্তাদের উন্নয়নের পাশাপাশি মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular