নিউজ টাঙ্গাইল ডেস্কঃ মির্জাপুরে ট্রেনের ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলা সদরের বংশাই রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি কুড়িগ্রামের অলিপুর উপজেলায়।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের ঐ স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস নামের ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পাশেই অবস্থিত একটি খাবারের হোটেলে কাজ করতো।
এ ব্যাপারে মির্জাপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল জানান, লাশের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর তা না হলে রেলওয়ে কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে নিয়ে যাবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।