সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে পরীক্ষার হলে মোবাইল; অতঃপর দুই পরীক্ষার্থী বহিস্কার

টাঙ্গাইলে পরীক্ষার হলে মোবাইল; অতঃপর দুই পরীক্ষার্থী বহিস্কার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ঘাটাইল শাহনুর মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের ছাত্র জিহাদ খান ও কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃদুল। তারা দুজনেই ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র (ভোকেশনাল) থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্র সচিব বুলবুলি বেগম জানান, বৃহস্প্রতিবার (৬ ফেব্রুয়ারি) এসএসসি ভোকেশনাল পরীক্ষার ইংরেজি ২য় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে আসার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন হাতেনাতে ধরে ওই দুই ছাত্রকে বহিষ্কার করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular