মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫বছর কারাদন্ড রায় দিয়ে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে, ও মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় সহ-ভাপতি ছাইদুল হক ছাদ, এমএ হামিদ, আতাউর রহমান জিন্নাহ, জিয়াইল হক শাহীন, মাহমুদুল হক সানু, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, মহিলা দলের সাধারন সম্পাদ এডভোকেট মমতাজ করিম, সদর থানা বিএনপি নেতা আলি আজগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লবসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular