সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে প্রকাশনী উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্রকাশনী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে কবি সোলায়মান-আল্-মনসুর এর ‘স্বপ্নিল সাগর মোহনায়’ এবং কবি মনজুর তারেক এর ‘ইচ্ছে পূরণ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাধারণ গ্রন্থাগারে হিমু প্রেস এন্ড পাবলিকেশনস্ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ড. মাহবুব সাদিক। চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাহান আনসারী, আকাশ সাহিত্য সংসদের সভাপতি ছড়াকার শাজু রহমান।

অনুষ্ঠানে গ্রন্থালোচনা করেন কবি তরণ ইউসুফ ও কবি আল রুহি। কবি আযাদ কামালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিমু প্রেস এন্ড পাবলিকেশনস্ এর স্বত্বাধিকারী হেমায়েত হোসেন হিমু।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular